বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫০৩ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বাস্তবায়নকৃত কর্মসূচি গুলোর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ছিলো উল্লেখযোগ্য।

মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার অগ্রভাগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, নকলা উপজেলা নির্বাচন অফিসে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।

বক্তারা একজন ভোটারের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন- সরকারের অধীনে অনুষ্ঠিত যেকোন নির্বাচনে অবাধ, মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করা একজন ভোটারের অধিকার। তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুব্যস্থা নিশ্চিত করা স্থানীয় নির্বাচন সংশ্লিষ্ট অফিস ও কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। নির্বাচন কর্মকর্তাগন বরাবরই স্বচ্ছতার সহিত তাদের দায়িত্ব পালন করে আসছেন বলে বক্তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, আজ বুধবার ভোটার হালনাগাদ করা নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত এ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২লক্ষ ৮৭ হাজার ১০ জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102