শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৬৩ বার পঠিত

“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে”-এই স্লোগান সামনে রেখে শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিদুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) ইসকান্দার হাবিব, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ও যুগ্মসম্পাদক নাসির উদ্দিনসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আলোচান সভার পরে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত দুই গ্রুপে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) হাতে পুরষ্কার তুলেদেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102