শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ বার পঠিত

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালীতাবাড়িতে বন্যহাতি কর্তৃক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার গোপালপুর বনবিট কার্যালয় চত্ত্বরে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা শাহিন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম।

উপজেলার ২১ টি পরিবার প্রধানদের হাতে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ক্ষতিপূরনের চেক তুলেদেন ইউএনও হেলেনা পারভীন ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, গোপালপুর বন বিট কর্মকর্তা শাহ আলম, রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ বাদশাসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102