শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ক্ষুদ্র জাতিস্বত্তার তরুণ-তরুণীদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৯ বার পঠিত

শেরপুরে ক্ষুদ্র জাতিস্বত্তার তরুণ-তরুনীদের তিন দিনব্যাপী মানবাধিকার ও অ্যাডভোকেসি বিষয়ক নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে।

প্রমোটিং রাইটস এন্ড এমপাওয়ারমেন্ট থ্রুু ইনিশিয়েটিভ অব পিপল (প্রিপ) প্রকল্পের আওতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে অধিকারের ধারণা, নেতার গুনাবলী, মানবাধিকারের লংঘন ও প্রতিরোধ কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া অ্যাডভোকেসি ও লবিং, যোগাযোগ দক্ষতা, প্রশাসন-স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যোগাযোগ এবং সমস্যা উত্তরণে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংগঠক আদনান রিয়াদ এবং আইইডি’র আইপি সমন্বয়কারী হরেন্দ্রনাথ সিং প্রশিক্ষনটি পরিচালনা করেন। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন আইপি ফেলো সুমন্ত বর্মন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণে জেলার ক্ষুদ্র জাতিস্বত্তা গারো, কোচ, হাজং, হদি, রবিদাস ও বর্মন সম্প্রদায়ের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২১ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102