সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরাকে শেরপুরে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় | শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৫ বার পঠিত

প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শেরপুর জেলা সবুজ আন্দোলনের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোছা. ইসমত আরা পারভীন করোনা কালীন বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শেরপুর জেলা কমিটির উদ্যোগে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের নিউমার্কেটের একটি প্রতিষ্ঠানের মিলনায়তনে জেলা কমিটির আহ্বায়ক মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এক সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা জেলা সবুজ আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক সাবিহা জামান শাপলা, সংগঠনের উপদেষ্টা ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সংগঠনটির উপদেষ্টা জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক মহিউদ্দিন সোহেল, আঞ্জুমান আলম লিপি, সাংবাদিক কলামিস্ট মোহাম্মদ জুবায়ের রহমান, সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হালিমা বেগম ইতি, নকলা উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, জেলা কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আক্রামুজ্জামান, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, ডা. আসাদুল ইসলাম, বুলবুল আহম্মেদ, রবিউল ইসলাম রতন, শিক্ষিকা আয়েশা সিদ্দিকা ও নাসরিন আক্তার স্নিগ্ধা, সাংবাদিক আবু হানিফ, হোসাইন আহমেদ মোল্লা মামুন, বাবু চক্রবর্তী জেলা কমিটির সদস্য রাজাদুল ইসলাম বাবু, মো. শাহরিয়ার শাকির, হুমাইরা ছিদ্দিকা ছিমা, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের নেতা সাঈদ আহম্মেদ সাবাবসহ জেলা-উপজেলা কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে ইসমত আরা পারভীন করোনা ভাইরাস মোকাবেলায় সবুজ আন্দোলনের নেতৃবৃন্দের হাতে বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সবুজ আন্দোলনের সদস্যদের মাঝে এসব প্রদান করা হয়। করোনা সুরক্ষা সামগ্রীর মধ্যে একটি হ্যান্ড ওয়াশ, একটি হ্যান্ড সেনিটাইজার, একটি এন-৯৫ মাস্ক ও কয়েকটি কাপড়ের মাস্ক ছিলো উল্লেখযোগ্য।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102