বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সিআইজির ৪ সদস্যের মাঝে প্রদর্শনী প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০১ বার পঠিত

শেরপুরের নকলায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় মুরগি পালন সিআইজি সমিতির চার সদস্যের মাঝে প্রদর্শনী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে প্রদর্শনীর জন্য বরাদ্দকৃত মুরগি, বিভিন্ন আসবাবপত্র, খাবার ও ঔষুধ সুবিধাভোগিদের মাঝে প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী প্রদর্শনী সুবিধাভোগিদের মাঝে এসব তুলেদেন। এসময় এনএটিপি-২ প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ওয়ালিফা জাহানসহ এনএটিপি-২ প্রকল্পের ফিল্ড কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মঞ্জু, মাঠ সহকারী জহিরুল হকসহ ভেটেরেনারী সার্জন, এলডিডি প্রকল্পের সম্প্রসারণ কর্মকতা, এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুরগি খামারীগন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এসব প্রদর্শনী প্রাপ্তরা হলেন- গনপদ্দী এলাকার মো. শফিকুল ইসলাম, ধনাকুশা পূর্বপাড়া এলাকার শাহিন মিয়া, উরফা এলাকার মরিয়ম আক্তার ও গৌড়দ্বার এলাকার ফরিদ মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, এনএটিপি-২ প্রকল্পের আওতায় প্রদর্শনী সুবিধাভোগিদের মাঝে প্রতিজনে ১০টি করে উন্নত জাতের মুরগি, মুরগি রাখার ঘর ও প্রকল্প হতে বরাদ্দকৃত প্রাপ্ত প্রয়োজনীয় ঔষুধসহ মুরগির খাদ্য প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102