শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবলীগের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৫ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

 

এসময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন; সদস্য আকরাম হোসেন, রাশেদুল হাসান রঞ্জু, মর্তুজ আলী, সোহেল রানা, ফরিদ উদ্দিন ও আদিল আহমেদ পল্লব, টালকী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মী, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগনসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

এছাড়া এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ঘোষিত ও বাস্তবায়নকৃত কর্মসূচি সমূহে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ স্বতষ্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে সকল অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102