বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০০ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ও আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা ছিলো উল্লেখ্যযোগ্য।

এর অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ ও বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল ইসলাম, সহকারী মৌলভী মাওলানা মো. রেজাউল করিম ও সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, ক্বারী কাজীমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, ইয়াছিন আহাম্মেদ, কব্দুল হোসেন, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিকদের ত্যাগ ও এই দিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সব শেষে ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102