বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩৪ বার পঠিত

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শেরপুরের নকলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দুই দিনব্যাপি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুজিত কুমার বণিক, জিয়াউদ্দিন আল মামুন ও আশরাফুল আলম ও রিসার্চ কেমিস্ট মহি উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী রুমান আরা জান্নাতসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102