বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। আলোচনা সভার পরে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এ স্থাপতি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. পলাশ দত্ত-এর একান্ত প্রচেষ্ঠায় ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত সকলের সার্বিক অংশ গ্রহণে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা ও সদর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক খামারি ও প্রাণিসম্পদ উদ্যোক্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার জনগন উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই এ মেলা শুরু হয়। এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় অর্ধশত স্টলে প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন প্রযুক্তি, উন্নত প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিরা সেরা স্টলের খামারি ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও পুরষ্কারসহ সকল স্টল মালিকদের হাতে শুভেচ্ছা পুরষ্কার তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102