শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদানের চেক প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৬ বার পঠিত

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের সন্তানদের মাঝে ১লক্ষ ৬৭হাজার ৪০০ টাকার বিভিন্ন অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন কার হয়।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ (অব:) মো. ইকবাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলেদেন।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর প্রবিণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি ছাদেক আলী বিএসসি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস ও সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজিজুল হক প্রমুখ।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে তাদের শেষ বয়সের বিনোদন কেন্দ্র হিসেবে এই সংগঠনের জন্য জমির বন্দোবস্তের ব্যবস্থা করার আশ্বাসদেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোমিনুর রশীদ। তাঁর বক্তব্যে এ সংগঠনের তহবিলে ৫০হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণাদেন তিনি। তাছাড়া নিজস্ব অফিস না হওয়া পর্যন্ত সাংগঠনিক বড় কোন কার্মকান্ডের জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ব্যবহারের মৌখিক অনুমতি প্রদান করেন ডিসি মোমিনুর রশীদ।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অর্থায়নে জেলার ৩৮ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মাঝে চেক বিতরন শেষে, শিক্ষাবৃত্তি হিসেবে ৯ জনকে ৪৮হাজার ২০০ টাকা, এককালীন অনুদান হিসেবে ১৭ জনকে ৫১হাজার টাকা এবং জরুরী চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগের সাহায্য অনুদান হিসেবে ১২ জনকে ৬৮হাজার ২০০ টাকা অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের কর্তকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102