শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৬ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’।

কম্বলের অর্থায়ন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র ব্যবস্থাপনায় নিউজার্সিতে অবস্থিত জার্মানির একটি ঔষুধ প্রস্তুতকারক কোম্পানির ফার্মা বিভাগের রির্চাড ও ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফর ইকবাল।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, কাংশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আতাউর রহমান।

এসম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ, সমাজকর্মী সোহেল, রুবেল, এরশাদ ও লিখন প্রমুখ।

বক্তারা সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার পরামর্শদেন। প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করার অনুরোধ জানান তারা। বিশেষ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102