শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর উপহারের নির্মানাধীন ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন। সরকারি জমিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দ দেওয়া নির্মাধীন ৫০টি ঘর পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ইউএনও হেলেনা পারভীন জানান, কাজটি আমাদের একান্ত তত্তাবধানে করা হচ্ছে। আমরা প্রতিদিন কেউ না কেউ নির্মান কাজ পরিদর্শন করি। কাজে কোন প্রকার গাফলতি ও ফাঁকি দেওয়ার সুযোগ নেই বলে তিনি সুষ্পষ্ট জানানদেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই ঘর গুলো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর একান্ত আবেগের জায়গা। অতএব এখানে ভুল করে হলেও কোন প্রকার গাফলতি বরদাস্ত করা হবে না। কাজটি সুষ্ঠ ও সফলতার সহিত সম্পন্ন করতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সদাসজাগ দৃষ্টি রাখতে নির্দেশক্রমে অনুরোধ জানান তিনি। তাছাড়া এমন যেকোন কাজে কোন প্রকার গাফলতি পরিলক্ষিত হলে তা সংশ্লিষ্ট দপ্তরের জানাতে ও প্রয়োজনে গনমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।

নির্মিতব্য এই ঘরগুলোর নির্মাণকাজ সুচারুরূপে সংঘটন হওয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। উপস্থিত নির্মাণ শ্রমিকদের আন্তরিকতার সাথে কাজ করে দেশের একটি মহতি কাজে অংশ নেয়ার জন্য অভিবাদন জানান। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়াও উপজেলা প্রশাসন ও উপকারভোগীদের দেওয়া তথ্যমতে জানা যায়, যেসকল উপকারভোগীরা ঘরগুলো নির্মাণের পরে ঘরে উঠে তাদের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আওতায় সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে।

তথ্য মতে জানা গেছে, উপজেলার ৫০টি নির্মাণাধীণ গৃহহীন পরিবারের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি বৈদ্যুতিক সংযোগের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছেন। উপজেলায় নির্মিত মোট ১১৩টি ঘরের বেশিরভাগ ঘরে নানান সুযোগ সুবিধা উপভোগ করছেন উপকারভোগীরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102