বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, স্মারক লিপি প্রদান

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২১ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শ্রীবরদী উপজেলা শাখার উদোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাউলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক ও ধাতুয়া মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব ও চাংপাড়া এস.কে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. সুলাইমান, কুরুয়া দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সেকদি এস.কে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. হেলাল মিয়া, পূর্ব খরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোছা. লাকী, দষ্টিপাড়া মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক মোছা. রাজিফা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন যাবত বিনাবেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করে আসছি। আমরা কোন বেতন ভাতা পাই না। বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। দ্রুত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

মানব বন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শ্রীবরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইবতেদায়ী মাদরাসা শিক্ষকগন অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102