বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৯ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে উপকরণ বিতরণ অনুষ্ঠান ও প্রাণিসম্পদ মিলনায়তনে সুফল ভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুছ প্রমুখ।

এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডা. রুকাইয়া আক্তার, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. রজব আলী ও মো. জাহিদুল ইসলাম সম্রাট, প্রকল্পের মাঠ সহকারী রাজিব জেং চাম, সাইফুল ইসলাম, নাসির হোসেন, নুর মোহাম্মদসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগন, শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক জানান, জেলার শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগী ৫৯ পরিবার প্রধানের প্রত্যেকের হাতে ২ পাতা টিন, ৪ টা সিমেন্টের খুটি ও ৫ টি করে ফ্লোরমেট তুরে দেওয়া হয়েছে। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ভেড়া লালন পালনের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর সুবিধাভোগী পরিবার সমূহের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়ন সূচীত হবে বলে ডা. উমর ফারুক মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102