শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ট্রাক্টরের ধাক্কায় দুগ্ধ খামারী নিহত, আটক ২

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩২২ বার পঠিত

শেরপুরের নকলায় বাজারে দুধ বিক্রি করতে গিয়ে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় সইন্যা মিয়া (৫০) নামে এক দুগ্ধ খামারী নিহত হয়েছেন। ট্রাক্টটির চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রকোনা ইউনিয়নের রেহাইচর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সইন্যা মিয়া হুনুমানচর এলাকার হোসেন আলীর ছেলে এবং আটককৃত ট্রাক্টটির চালক শেরপুর সদর উপজেলার হালগড়া এলাকার সাজ্জাদ হোসেন ও চালকের সহকারী নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী এলাকার কবির হোসেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সইন্যা মিয়া পেশায় একজন কৃষক হলেনও, তার বেশ কয়েকটি দুগ্ধদানকারী গাভী থাকায় এলাকায় দুগ্ধ খামারী হিসেবে পরিচিত ছিলেন।

চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টটির চালক দৈনিক মজুরি হিসেবে ডৌহাতলা এলাকার জারফান আলীর কয়েকটি ট্রাক্টরের মধ্যে একটি দিয়ে ইট, বালু ও মাটিসহ বিভিন্ন পণ্য পরিবহণ করতো। তিনি আরও জানান জারফান আলী নিজেও একজন ট্রাক্টর চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সইন্যা মিয়া রবিবার সকালে দুধ নিয়ে চন্দ্রকোনা বাজারে যাওয়ার পথে রেহাইচর এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া মাটিটানা মাহিন্দ্র ট্রাক্টর তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সইন্যা মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সইন্যা মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নকলা থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি মুশফিকুর রহমান জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102