শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ৪৯ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বাড়িতে তৈরি হবে ‘বীর নিবাস’

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ৪৯ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর “বীর নিবাস”। মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য এসব বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ১২টি বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর বীর নিবাস-এর নির্মান কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উপজেলার গৌড়দ্বার এলাকায় বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেনের বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেনের স্ত্রী সখিনা বেগমসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদারগন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম জানান, পর্যায়ক্রমে বাকি বীর নিবাস গুলো নির্মান করা হবে। প্রতিটি বীর নিবাস বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব ৭৩২ বর্গফুট জমিতে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে। এই নিবাসে ২টি করে শয়নকক্ষ ও বাথরুম এবং ১টি করে রান্নাঘর, ডাইনিং রুম ও ড্রইং রুম থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102