শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে অজ্ঞাত মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার

শেরপুর সদর উপজেলা সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩১২ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নিচ আন্ধারিয়া গ্রাম থেকে শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সি বোরকা পরিহিত অজ্ঞাত এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নিজ আন্ধারিয়া গ্রামের জনৈক কৃষক ফরমান আলীর চাষ করা ইরি বোরো ক্ষেতের পার্শ্বে শুক্রবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা চল্লিশোর্ধ মহিলাকে কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করে গুম করার উদ্দেশ্যে তার লাশ বস্তাবন্দি করে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে। এদিকে শনিবার সকাল ৭টার দিকে কৃষক ফরমান আলী তার ক্ষেতে ইরি বোরো চারা রোপন করতে গিয়ে ওই অজ্ঞাত মহিলার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়।

পরে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বন্দে আলী, উপ-পরিদর্শক (এসআই) মোফাখখির উদ্দিন, এসআই রুবেল, এসআই আশরাফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ওই অজ্ঞাত মহিলার লাশ সনাক্ত করতে পিবিআই ফ্রিঙ্গার প্রিন্ট নিয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102