মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শেরপুরে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩০৬ বার পঠিত
শেরপুর জেলা লেডিস ক্লাবের উদ্যোগে হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে কালেক্টর ইনোভেটিভ স্কুল প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর সহধর্মীনী জান্নাতুল ফেরদৌস প্রিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, জেলা লেডিস ক্লাবের সদস্য সচিব ও সদর উপজেলা (ইউএনও) মেহনাজ ফেরদৌস,  সহ-সভাপতি মনিরা পারভিন, কাজী মোনালিসা মারিয়া, পুষ্প পারভিন, সদস্য সুপ্তি সিসিলিয়ান মৃী উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল খান সৌরভ, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারন্যর সভাপতি রবিউল ইসলাম রতন, সদস্য শাবাব ও উপকারভোগীসহ অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102