সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

নকলায় সদ্য শপথ গ্রহনকারী ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ বার পঠিত

শেরপুরের নকলায় সদ্য শপথ গ্রহনকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যানগনের সাথে প্রথম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিনসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় সদ্য শপথ গ্রহনকারী গনপদ্দী ইউপির চেয়ারম্যান মো. শামছুর রহমান (আবুল), নকলা ইউপির চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক ফারুক, উরফা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুরে আলম তালুকদার (ভূট্টো), গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান মো. শওকত হোসেন খান (মুকুল), বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান ও বিজ্ঞান-প্রযুক্ত বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার (মহব্বত), পাঠাকাটা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি আলহাজ্ব মো. আব্দুস ছালাম, টালকী ইউপির চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন (বুলবুল), চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি ও চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য মো. কামরুজ্জামান (গেন্দু), উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তুফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান চেয়ারম্যানগনকে নিজ নিজ অবস্থান থেকে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক কর্মকান্ড ও প্রচার-প্রচারনা চালিয়ে যেতে নির্দেশক্রমে অনুরোধ জানান। সরকারি বিধি নিষেধ মেনে ও সরকারের উপর আস্থারেখে নিজের কর্মপরিধির মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার পরামর্শদেন তিনি।

অন্যের মনগড়া ও কান কথায় কান না দিয়ে, বিশেষ করে সকল প্রকার রাগ-ক্ষোভের উর্ধ্বে ওঠে নিজের মেধা-মননকে কাজে লাগিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করার অনুরোধ জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102