শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ফুলপুরে মানবকল্যাণ সামাজিক সংগঠন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ বার পঠিত

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় মানবকল্যাণ সামাজিক সংগঠন নামক এক সংগঠনের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে এইচ.এম আতাউর রহমানের সভাপতিত্বে বওলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম.এ বাতেন খান। এসময় বওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, স্থানীয় সমাজসেবক কাজী নাসিমুল গনি, সাবির তালুকদার, মোহাম্মদ আলমগীর, ওমর ফারুক, মাসুদ ফারাবি, মুকসেদ আলী, আলমগীর কবির, জোবায়েদ হোসেন খান রাসেল, নূরুল্লাহ, রুহুল আমিন, মেহেদী হাসান, সাব্বির সাকিব, সাদ্দাম হোসেন, আরিফুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দুঃস্থ শীতার্ত নর-নারী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যেকোন প্রাকৃতিক দুর্যোগ কবলিত ও শীতার্তদের মাঝে তারা সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করে আসেছন। আগামীতে তাদের এ মহতী কাজে সার্বিক সহযোগিতার জন্য এলাকার ধনাঢ্য লোকের সুদৃষ্টি কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102