বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার সমাপণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৮ বার পঠিত

শেরপুরে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শেষ হয়েছে। ২ জানুয়ারী রোববার রাতে ডিসি চত্বরের বিজয় মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা, স্টল মুল্যায়ন ও শুভেচ্ছা স্মারক এবং কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আলমের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এনডিসি সাদিক আল সাফিন-এর সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, এডিএম মো. তোফায়েল আহম্মেদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো, জেলা সরকারী গ্রণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুর করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।

এর আগে বিকেলে বিজয় মঞ্চে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে হারিয়ে যাওয়া পুঁথি পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে লেখা পুঁথি পাঠ কারেন গাঙচিল সদর উপজেলা শাখার আহ্বায়ক কবি এইচ.এম মুকুল।

এবারের ৪ দিন ব্যাপী মেলায় উপস্থিত দর্শকদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগীতার জন্য জেলা প্রশাসন মোট ৩০ হাজার টাকার ২ শত টাকা মূল্যের কুপন (পুরস্কার) বিতরণ করা হয়। পরবর্তি ওই কুপনের বিনিময়ে মেলার বিভিন্ন স্টল থেকে বই ক্রয়ের সুযোগ পান বিজয়ীরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102