শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশেষ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

শেরপুরের নকলায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে নকলা প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহ-সভাপতি ফকির মো. রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল ও সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফকির মো. ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন; অর্থ সম্পাদক মো. নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, নির্বাহী সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে ঢাকাস্থ শেরপুর সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, শিক্ষানুরাগী জয়নাল আবেদীন, নকলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলেচনা সভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের আকষ্মিক মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে শোক প্রস্তাব করা হয়। তাছাড়া মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কমানার জন্য দোয় মাহফিলের আয়োজন উপলক্ষে আলোচনা করা হয় এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করাসহ বিস্তারিত আলোচনা করা হয়।

শেরপুর জেলার নকলা উপজেলার নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবর রহমান শনিবার (২৫ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪:৫০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মো. মজিবর রহমান নকলা পৌরসভাধীন মাউড়া এলাকার মৃত কছিম উদ্দিন মাস্টারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর বড় ভাই। তিনি মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার সময় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মজিবর রহমান-এঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102