বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

আগামী ২ বছরের মধ্যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দেবো : ড. সৌমিত্র শেখর

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ বার পঠিত

শান্তিপূর্ণ ক্যাম্পাস পেলে আগামী দুই বছরের মধ্যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এক পত্র দিয়ে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ড. সৌমিত্র শেখর যোগদান করেন। শেরপুর জেলার কৃতি সন্তান ড. সৌমিত্র শেখর উপাচার্য হিসেবে যোগদানের পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি নজরুল ইসলাম-এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে কনফারেন্স কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। এ সভায় উপস্থিতিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা আমাকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস উপহার দিলে আমি আগামী দুই বছরের মধ্যে আপনাদেরকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারবো বলে প্রত্যাশা করছি।’ এসময় তিনি জানান আগামী চার বছর বিশ্ববিদ্যালয় পরিচালনায় একাডেমিক কার্যক্রমের উপর অধিক গুরুত্বারোপ করা হবে। এ ছাড়া দেশের বাইরেও শিক্ষার্থীদের শিক্ষার নেটওয়ার্ক বাড়াতে কাজ করার আশা ব্যক্ত করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. তপন কুমার সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়স্থ সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্য সাংবাদিকগন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, নবনিযুক্ত এ উপাচার্য কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা ও স্বাগত জানান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার অধ্যাপক ড. সৌমিত্র শেখর-কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা পূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেছেন জাককানইবি-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102