শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সমাজসেবার ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ : ঋণদান ১৬লাখ ৬৯হাজার, আদায় ৯লাখ ৯৮হাজার টাকা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ শেষ হয়েছে।

উপজেলায় সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২১ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহে বকেয়া ঋণ আদায় করা হয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৩৩৬ টাকা। আর ঋণ প্রদান করা হয়েছে ১৬ লাখ ৬৯ হাজার টাকা, এর মধ্যে নতুন সদস্যদের মধ্যে ঋণ দেওয়া হয়েছে (বিনিয়োগ) ১১ লাখ ৫৫ হাজার টাকা এবং পুরাতনদের মধ্যে ঋণ দেওয়া হয়েছে (পুন:বিনিয়োগ) ৫ লাখ ১৪ হাজার টাকা।

সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ শেষ দিনের ঋণ বিতরণের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও প্রচার-প্রকশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মো. মোখলেছুর রহমান, ছায়েদুর রহমান, ফাতেমা খাতুন, বিল্লাল হোসেন, মো. মোফাখখারুল ইসলাম, হারুন অর-রশিদসহ অনেকে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক নারী-পুরুষ ঋণ গ্রহীতা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে বাস্তবায়িত বঙ্গবন্ধু কর্তৃক প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বা জাগরণী সপ্তাহ সফল ভাবে সম্পন্ন করতে সরকারি ভাবে সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়। তাই জাগরণী সপ্তাহ চলাকালীন সময়ে শুক্র ও শনিবারসহ সকল ছুটির দিনে উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত সকল কর্মকর্ত-কর্মচারীগন নিয়মিত অফিস করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102