শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটর চালক বিপ্লব হোসাইন বিষু ওরফে সুমন (৩২) নিহত হয়েছেন এবং এ ঘটনায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারী পথচারী আহত হয়েছেন।

সুমন শেরপুর শহরের বাগরাকসা মহল্লার মোরাদ মিয়ার ছেলে এবং রেহেনা ভালুকাকুড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী। রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভালুকাকুড়া গ্রামে নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব হেসাইন বিষু ওরফে সুমন বিকেলে মোটরসাইকেল যোগে নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাটের দিকে যাওয়ার পথে ভালুকাকুড়া গ্রামে পৌঁছালে রেহেনা বেগম হঠাৎ দৌঁড়ে রাস্তা পার হতে গেলে তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং চালক বিপ্লব মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা। এসময় মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে রেহেনা বেগমের পা ভেঙে যায়।

পরে পথচারীরা উভয়কে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রেহেনা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102