সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার পঠিত

“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে বর্ণাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ইন্সট্রাক্টর সাজু মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

তাছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল হক ও কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ওলি উল্যাহ প্রমুখ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুর রহমান, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102