সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুলিশ বিভাগের পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরনে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিতে বিশ্বাসী বিভিন্ন সংগঠন, পুলিশ বিভাগ, বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুশফিকুর রহমানের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের এসআই, এএসআই ও সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102