শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিএনপি’র বিজয় দিবস পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, র‌্যালী ও আলোচনা সভা ছিলো উল্লেখ্যযোগ্য।

বিজয় দিবসের সকালে জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি শুরু হয়ে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপজেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সদস্য রাব্বীনুর চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, পৌর বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক দেওয়ান গোলাম মামুনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102