বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ বার পঠিত

শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের স্মরণে মাদ্রাসা ও স্কুল প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে নিজ নিজ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া পরিচালনা করা হয়।

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, মাহবুব হোসাইন রুপম, নুসরাত জাহান নিপা, কাজীমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন ও আমিন মিয়া প্রমুখ।

বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক মো. আলমগীর, মুহাম্মদ লোকমানুর রহমান, লুৎফর রহমান লিটন, হাফিজুল হাসান তুমুল ও শামছুন নাহারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করে। ১৯৭১ সালের এই দিনে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে (১৪ ডিসেম্বর) বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের নির্যাতনের পর হত্যা করে। এর পরে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে দেশব্যাপী এই দিনটিকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102