বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় সূবর্ণা (৭) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার হোসেন আলীর মেয়ে।

জানা গেছে, সূবর্ণা পাঁচগাঁও বাজারের তিন রাস্তা মোড় ছায়াগাছতলা এলাকায় রাস্তা ধরে হাটার সময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এমন মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সন্নাসীভিটা (চেল্লাখালী) বাজারের স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে রেখেছেন। নালিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102