সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শেরপুরে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) ওয়ান বাংলাদেশ’র আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে ওয়ান বাংলাদেশ’র শেরপুর জেলা শাখা প্রথম বারের মতো মৈত্রী র‌্যালির আয়োজন করে।

ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি প্রদানের ৫০তম বছরকে স্মরণীয় করে রাখতে ওয়ান বাংলাদেশ’র শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা এই র‌্যালির আয়োজন করেন।

ওয়ান বাংলাদেশ’র শেরপুর জেলা শাখার সভাপতি প্রভাষক পার্থ সারথী করের সভাপতিত্বে র‌্যালিটি জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক অফিস চত্বরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

র‌্যালিটির অগ্রভাগে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরুসহ ওয়ান বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া, শেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শেরপুর জেলা উদীচীর সভাপতি প্রভাষক তপন সরোয়ার, ওয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ চক্রবর্তী, ওয়ান বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উদীচী কেন্দ্রীয় পরিষদ সদস্য আবু হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধুদেশ ভারত বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ডিসেম্বর আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এ বছর ভারত-বাংলাদেশসহ ১৮ টি দেশে এই দিবসটিকে মৈত্রী দিবস হিসেবে যথাযথ মর্যাাদায় পালন করছে।

ওয়ান বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল বলেন, ১৯৭১ সালে মিত্রবাহিনী তথা বাংলাদেশের বিজয় এবং ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ৫০তম বছরকে স্মরণীয় করে রাখতে ওয়ান বাংলাদেশ একযোগে দেশের ২৫টি জেলায় ও বিশ্ববিদ্যালয় সমূহে একযোগে র‌্যালির আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102