বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর টিটিসি পরিদর্শন করলেন সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫৮০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বার্ষিক পরিদর্শন করেছেন প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে র‌্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরির্শন করে যথাযথ কর্তৃপক্ষকে বেশ কিছু পরামর্শ দেওয়াসহ সার্বিক বিবেচনায় শেরপুর টিটিসি’র কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

জানা গেছে, সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম টিটিসি’র সকল ল্যাবসমূহ ঘুর ঘুরে দেখেন এবং আলাদা আলাদা ল্যাবের উন্নয়নে পরামর্শ প্রদান করেন।

এসময় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুর রহমান, চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহার, ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, নিরমল বাশার, সাজু মিয়া, একেএম শাহজাহান ও হেলাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102