বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

রাত পোহালেই নকলায় ইউপি নির্বাচন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার পঠিত

আগামী কাল ২৮ নভেম্বর (রোববার) নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে। রাত পোহালেই সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহন।

এ নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপজেলায় মোট ১ লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ৬৮ হাজার ৩৮৩ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার তারেক আজিজ জানান, নির্বাচন সুষ্ঠ, অবাদ ও নিরেপেক্ষ ভাবে সম্পন্ন করতে ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৩৫৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭০৮ জন পোলিং অফিসারসহ ঝুঁকি বা সমস্যা মোকাবেলায় অতিরিক্ত শতকরা ৫ভাগ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রিটানিং অফিসার তারেক আজিজ আরো জানান, নির্বাচন সুষ্ঠুতা বজায় রাখতে ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে ক্রেন্দ্র কেন্দ্রে পাঠানো হবে। তাছাড়া নির্বাচন নিরপেক্ষ ও অবাধ ভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব সদস্য (র‌্যাব-১৪), পুলিশ বিভাগ, পুরুষ ও মহিলা আনসার-বিডিপি সদস্য, স্টাইকিং ফোর্স ও ব্যাটেলিয়ান নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102