সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

নকলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

শেরপুরের নকলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, হাজী জালমামুদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার ওলি উল্লাহ, নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কার্যকরী সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ স্থানীয় সাংবাদিকগন ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102