বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৩০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শেরপুরের নকলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) তৎকালীন জাতীয় সংসদের বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরী’র নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি, শহর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমানের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, মোবাশ্বর আলী চৌধুরী, মোনায়েম সরকার ও সায়েদুল হক লাঞ্জু, সদস্য রাব্বেনুর চৌধুরী ও মোস্তাফিজুর রহমান জুয়েল, জেলা বিএনপি’র সদস্য এনামুল হক রিপন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান ও সায়েদুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক পান্নু, যুবনেতা দেওয়ান মামুন, পৌর যুব দলের আহবায়ক মশিউর রহমান লোটাস, যুবনেতা হাসান, সেলিম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব কাইয়্যুম, পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব কাজী মহিদুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102