বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নকলায় গণঅনশন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শেরপুরের নকলায় গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে কায়দা বাজারদী এলাকাস্থ উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি, শহর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচি চলে।

গণঅনশনে উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহির রায়হান মুক্তি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হক চাঁন মিয়া ও ইমন হাসান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রজব আলী ও শফিউল করিম, পৌর বিএনপির সিনিয়র নেতা বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মানিক ফকির, যুবদল নেতা লিটন খান, বাবুল ডাক্তার, লাঞ্জু মিয়া ও সিরাজুল ইসলাম হাসমত আলীসহ বিএনপি এবং দলের অন্যান্য সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102