বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠ, নিরেপেক্ষ ও সফল ভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণ সংশ্লিষ্ঠ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টা হতে সরকারি হাজী জালমামুদ কলেজের বিভিন্ন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রথম দিনের এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগন প্রশিক্ষণ গ্রহন করেন।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারেক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী ও সহকারী রির্টানিং অফিসার আরেফিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮২টি কেন্দ্রের ৩৫৪ টি বুথের (ভোট গ্রহন কক্ষ) জন্য ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৩৫৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭০৮ জন পোলিং অফিসারসহ ঝুঁকি বা সমস্যা মোকাবেলায় অতিরিক্ত শতকরা ৫ভাগ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়োগ দিয়ে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারেক আজিজ জানান, আগামী ২৮ নভেম্বর (রোববার) নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি আরো জানান, উপজেলায় মোট ১ লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ৬৮ হাজার ৩৮৩ জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102