বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার পঠিত

শেরপুরে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) জেলার নালিতাবাড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে এ সভা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) মো. হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের শেরপুর উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল।

উপজেলা সমবায় কর্মকর্তার সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, নালিতাবাড়ী পৌরসভার মেয়ার আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ৪১জন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, ৩৭০ জন ইউপি সাধারন সদস্য পদপ্রার্থী, ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীগন ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর রোববার শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102