বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন, অনুপস্থিত ৪৩

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

শেরপুরের নকলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষার ৫টি কেন্দ্রে প্রথম দিনের পদার্থ বিদ্যা এবং কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। তবে উপজেলার ২ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি।

রোববার (১৪ নভেম্বর) এসএসসি’র ৪টি কেন্দ্রর প্রথম দিন বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১ হাজার ৮৯৩ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন এবং দাখিল’র একটি কেন্দ্রর বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা ও সাধারন শাখায় কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬৪০ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ২৭ জন।

নকলা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রর দুটি ভেন্যুতে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৮০৩ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৭ জন।

চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রর দুটি ভেন্যুতে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় ৬০৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উপস্থিত ছিলো।

গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মো. নাজমুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ২৪৮ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৪ জন।

গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব মো. কামরুল আলম খান (লিটন) জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রে প্রথম দিন শুধু বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৮০৩ জন, এরমধ্যে অনুপস্থিত ৫ জন।

নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধিন কেন্দ্রে বিজ্ঞান শাখার পদার্থ বিদ্যা ও সাধারন শাখায় কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬৪০ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ২৭ জন।

উপজেলার সকল কেন্দ্র্রের সার্বিক পরিবেশ পরিস্থিতি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ দায়িত্বপ্রাপ্ত জেলা-উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮৯২জন, গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৪জন, গৌড়দ্বার বি.এল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫২জন, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৫জন ও নকলা শাহরিয়া ফাযিল মাদরাসায় ৬৪১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102