বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি-কে শেরপুর জেলা সমিতি ঢাকা’র পক্ষে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২২৮ বার পঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খান-কে শেরপুর জেলা সমিতি ঢাকা-এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খান গ্রেড-১ পদে পদোন্নতি ও দুই বছরের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়ায় শেরপুর জেলা সমিতি ঢাকা-এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

শেরপুর জেলা সমিত ঢাকার মহাসচিব ও ডিপিডিসি প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক-এঁর নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি মো. আজহারুল ইসলাম খান-এঁর কার্যালয়ে গিয়ে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় সমিতির অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, প্রচার সম্পাদক বদিউজ্জামান রিপন তালুকদার, গণসংযোগ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক লতিফুল ইসলাম নিপুল ও নেছার আহম্মেদ আরিফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ পদে বহাল থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তার অবসরোত্তর ছুটি ও এ সংক্র্ন্তা সুবিধাদি স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। আজহারুল ইসলাম খান বিসিএস ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১০ম ব্যাচ বিসিএস ফোরামের সভাপতি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102