বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ নভেম্বর) সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমাবায়ী পতাকা উত্তোলন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায়ী সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. বাহাউদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি হানিফ উদ্দিন, বড় মোজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি কৃষি বিষয়ক কবি আব্দুল হালিম প্রমুখ।

এদিকে উপজেলা সাবেক সমবায় কর্মকর্তা এমদাদুল হক-এর মৃত্যুতে তাঁর স্মরণে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী। আলোচনা সভা শেষে নারী সমবায়ী মাঝে ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ, সাংবাদিক শাহজাদা স্বপন, জাহাঙ্গীর হোসেন আহমেদ, শফিউল আলম লাভলু, শফিউজ্জামান রানা ও মোফাজ্জল হোসেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ নারী-পুরুষ সমবায়ীগন উপস্থিত ছিলেন।

উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আমলে সমবায় বিভাগের আওতায় ২টি কেন্দ্রীয় সমবায় সমিতি ও ৩৪৬ টি প্রাথমিক সমবায় সমিতির মোট ৩০ হাজার ৫৯০ জন সদস্য রয়েছেন। এছাড়া সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় ৭৩ টি সমিতির উপকার ভোগী সদস্য রয়েছেন ৩ হাজার ৪৩৫ জন। উপজেলার ১ হাজার ৯৬৫ জন সমবায়ীকে প্রতি জনে একটি করে আলাদা আলাদা ৭টি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ সমবায়ী হিসেবে গড়ে তোলা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102