বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জেল হত্যা দিবস উপলক্ষে নকলা উপজেলা আ’লীগের আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

জেল হত্যা দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় এ আলোচনা সভায় মূখ্য অলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সোজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সদস্য ইন্দ্রজিত ধর সুভাষ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন প্রমুখ।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত উপজেলার সকল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কিছু বিপথগামী জাতীয় নেতা হিসেবে খ্যাত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এ.এইচ.এম কামরুজ্জামান এ চারজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করে। এর পর থেকে জাতীয় এ চার নেতার স্মরণে বাঙালি জাতি ৩ নভেম্বর তারিখটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102