বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ১৬৩০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৭৬ বার পঠিত

২০২১-২২ অর্থবছরে শেরপুরের নকলায় রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬৩০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বারি সরিষা-১৪ জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (২৭ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজু রহমান-এঁর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী জাতের (বারি সরিষা ১৪) বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক লীগের আহব্বায়ক আলমগীর আজাদ প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এঁর দেয়া তথ্য মতে, প্রতি কৃষকের একবিঘা করে জমিতে সরিষা আবাদের জন্য এক কেজি করে বারি সরিষা-১৪ জাতের বীজ, ১০ কেজি করে ডাই-এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়। এ হিসাব মতে, ২০২১-২২ অর্থবছরে শেরপুরের নকলায় রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬৩০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মোট ১ হাজার ৬৩০ কেজি সরিষা বীজ, ১৬ হাজার ৩০০ কেজি ডাই-এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১৬ হাজার ৩০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিনামূল্যে পাবেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102