বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২১৮ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয়তাবাদী যুবদল-এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ অক্টোবর) উপজেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর যুব দলের আহবায়ক মশিউর রহমান লোটাস এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনি নকলা-নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনৈতিক অভিভাবক হিসেবে সুপরিচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ফরিদা চৌধুরী।

উপজেলা ও শহর যুবদলের যৌথ ভাবে আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপি’র সদস্য রাব্বিনুর চৌধুরী ও পৗর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102