বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ২ ব্যবসায়ীকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫০৪ বার পঠিত

শেরপুরের নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অবৈধ চায়না কারেন্ট জাল জব্দ পূর্বক পুড়িয়ে বিনষ্ট এবং ২ ব্যবসায়ীকে দুটি ভিন্ন ভিন্ন মামলায় জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) নকলা বাজারের অভিযান পরিচালনা করে দুইটি দোকান থেকে মাছ ধরার ২৩৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল ও ৩ টি বড় চায়না জাল জব্দ করে বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি মো. আরিফ মিয়া ও রফিকুল ইসলাম সুজন নামে দুই ব্যবসায়ীকে দুটি ভিন্ন মামলায় মোট ১৮হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল আমদানি, মজুদ ও বিক্রয়ের দায়ে এসব দন্ড করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক হিসেবে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ। অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমানসহ বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আওতাধীন লিফগণ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পেশাশ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণে ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102