বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার পঠিত

শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার সময় মরহুমের বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মরদেহ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজা নামাজের আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের কৃতকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম. মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

উপজেলা প্রশাসন, উপজেলা, পৌরসভার ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন উপজেলার চরঅস্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের বেপারী বাড়ীর মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি শুক্রবার রাত ৯টার সময় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মারা যান। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী জানা গেছে, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের বয়স হয়েছিল ৮৭ বছর, ৬ মাস, ১৮ দিন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মুক্তিযোদ্ধা গেজেট তালিকা নং ১৩২৭, লাল মুক্তিবার্তা তালিকা নং ০১১৪০৩০১৬২।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102