বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম মারা গেছেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। তিনি উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম হালুয়াঘাট উপজেলার মরহুম আ. করিমের ছেলে।

২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার সময় উরফা ইউনিয়নের তাড়াকান্দা ঈদগাহ মাঠে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ২৮ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১০টার সময় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। যানাজা নামাজ শেষে তাড়াকান্দা বাজারের পাশে সার্বজনীন কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর ৮ মাস ১১দিন (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের মরদেহ দাফনের আগে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, নকলা থানার তদন্ত কর্মকর্তা আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, নকলা ও হালুঘাট উপজেলার বেশকিছু মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ও ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর জেলা, নকলা ও হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102