শেরপুর জেলার নকলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান কাজে যোগদান করেছেন। তিনি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের মরহুম ফজলুর রহমানের ছেলে।
সোমবার (৪ অক্টোবর) পূর্বাহ্নে নতুন কর্মস্থল নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও হিসেবে কাজে যোগদান করেন। এর আগে ৩ অক্টোবর রবিবার তিনি শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অফিসিয়াল যোগদান করেন।
ইউএনও মোস্তাফিজুর রহমান বদলি জনিত কারনে সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান-এঁর স্থলাভিষিক্ত হলেন। তিনি নকলায় যোগদানের আগে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ইউএনও হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
মোস্তাফিজুর রহমান কর্ম কমিশনের (বাংলাদেশ সিভিল সার্ভিস) ৩১তম বিসিএস ক্যাডার ভুক্ত হয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মধ্যদিয়ে সাধারন শিক্ষা জীবন শেষ করেন। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক।
মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নতুন কর্মস্থল নকলা উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে নকলাকে পরিচিতি দিবেন বলে উপজেলাবাসীর প্রত্যাশা।