বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কালভার্ট ভেঙ্গে যাওয়ায় দূর্ঘটনার আশঙ্কা, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়নের পোয়াভাগ এলাকায় জনবহুল রাস্তার একটি কালভার্ট ভেঙ্গে পড়ায় দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, টালকী ইউনিয়নের রামেরকান্দি বাজার হতে বড় পাগলা গ্রাম হয়ে ঢাকা-শেরপুর মহাসড়কের বাশাটী পর্যন্ত এ রাস্তাটি দিয়ে দৈনিক অগণিত লোকজন ও যানবাহন চলাচল করে। এই রাস্তার পোয়াভাগ এলাকায় রাস্তায় নির্মিত কালভার্টের মাঝবরাবর ভেঙ্গে পড়ে গেছে। এতে লোকজনের ও যানচলাচলে বিঘ্ন গঠছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অনেকে জানান, এই রাস্তা দিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থী যাতায়াত করে। তাছাড়া রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর ময়মনসিংহসহ জেলা-উপজেলা সদরে যেতে এই রাস্তাটি ব্যবহার করেন কয়েক গ্রামের লোকজন। কিন্তু প্রায় ১০ দিন আগে এমন গুরুত্বপূর্ণ রাস্তার কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনদূর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা। স্থানীয়রা গাছের ডাল দিয়ে চলাচলে বাধার জন্য বেষ্টনি দিয়েছেন। এতে দিনের বেলায় দূর্ঘটনা না ঘটলেও, রাতে মারাত্মক দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

এমতাবস্থায় জনদূর্ভোগ কমাতে ও অনাকাঙ্খিত মারাত্মক দূর্ঘটনার হাত থেকে শিক্ষার্থীনহ জনগনকে নিরাপদ করতে দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102